বজ্র নিরোধক হল ধাতুর তৈরি একটি শক্ত সরু দন্ড, যার মাথায় সরু সরু কয়েকটা ছোটো ছোটো ধাতব শলাকা থাকে। এটি বাড়ির সবচেয়ে উঁচু স্থানে লাগানো থাকে। এছাড়া মাটির মধ্যে 5-6 ফুট নীচে একটা চওড়া ধাতব পাত পুঁতে রাখা হয়। একটি মোটা সুপরিবাহী তার দিয়ে ওপরের দন্ডটি এবং মাটিতে পোঁতা পাতটি যুক্ত করা হয়। এই ব্যবস্থাকেই বজ্রনিরোধক বলে।
ভালো বজ্র নিরোধকের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা উচিত-① তড়িৎক্ষরণের ফলে যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, তাতে যেন ধাতব দন্ডটি ও মোটা তারটি গলে না যায়। ② ধাতব দন্ডটি বা তারটির কোথাও যেন কাটা না থাকে। ও মাটিতে পোঁতা ধাতব পাতটির সংলগ্ন মাটি যেন ভিজে থাকে।