✏️ Explanatory Question

বলের পরিমাপ ও একক

👁 0 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

বাইরে থেকে প্রযুক্ত যে বাহ্যিক কারণের জন্য কোনো স্থির বস্তুকে গতিশীল বা সমবেগে গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয় তাই হল বল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান বস্তুটির ভর ও বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সমান হয়। বল = বস্তুর ভর * বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। স্প্রিং-এর ওপর বল প্রয়োগ করলে স্প্রিং-এর দৈর্ঘ্য প্রসারণ ঘটে। বল বেশি হলে স্প্রিং-এর প্রসারণের মানও বৃদ্ধি পায়। বল প্রয়োগের ফলে স্প্রিং-এর এই প্রসারণকে কাজে লাগিয়ে বল মাপার যন্ত্র স্প্রিং তুলা তৈরি করা হয়।