✏️ Explanatory Question

ঘর্ষণ ও তার পরিমাপ

👁 0 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

ঘর্ষণ: একটি বস্তু যখন অপর একটি বস্তু বা তলের ওপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে বা গতিশীল হয় তখন স্পর্শতলের স্পর্শক বরাবর গতি প্রবণতার বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে যে বাধাদানকারী বল ক্রিয়া করে তাই হল ঘর্ষণ বল। ঘর্ষণ বল সর্বদা প্রযুক্ত বলের বিরুদ্ধে সংস্পর্শে থাকা তল দুটির স্পর্শতলের স্পর্শক বরাবর গতি প্রবণতার বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে তল দুটির সমান্তরালে ক্রিয়া করে। তল দুটির বল প্রয়োগ করা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের ওপর স্থির হয়ে থাকে, তখন ক্রিয়ারত ঘর্ষণ বলকে স্থির অবস্থার ঘর্ষণ এবং যখন বস্তুটি চলতে থাকে তখন ক্রিয়ারত ঘর্ষণ বলকে গতিশীল অবস্থার ঘর্ষণ বলে।