✏️ Explanatory Question

আল্লাহর আরশ কোথায় আছে?

👁 240 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তরঃ সাত আসমানের উপর।


২০ সূরাঃ ত্ব-হা | Ta-Ha | سورة طه - আয়াতঃ ৫

اَلرَّحۡمٰنُ عَلَی الۡعَرۡشِ اسۡتَوٰی ﴿۵﴾

পরম করুণাময় আরশের ওপর উঠেছেন* । আল-বায়ান

‘আরশে দয়াময় সমুন্নত আছেন। তাইসিরুল

দয়াময় (আল্লাহ্‌) আরশে সমুন্নত। মুজিবুর রহমান

The Most Merciful [who is] above the Throne established. Sahih International

(৫) পরম দয়াময় আরশে সমাসীন। [1]

[1] তিনি আরশে সমাসীন; যেভাবে তাঁর মাহাত্ম্যের সাথে শোভনীয়। কিভাবে বা কিরূপে তা কারো জানা নেই। এই আরশ বা মহাসন আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি। সর্বোচ্চ জান্নাত ফিরদাউসের উপরে বিদ্যমান। যার পায়া ও প্রান্ত আছে, ছায়া আছে।

তাফসীরে আহসানুল বায়ান