✏️ Explanatory Question

আল্লাহ কি সর্বস্থানে বিরাজমান?

👁 252 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

উত্তরঃ না। আল্লাহ্ সবজায়গায় বিরাজমান নন। তিনি সপ্তকাশের উপর সুমহান আরশে সমুন্নত । (সূরা ত্বাহাঃ ৫)

তবে তিনি তার সৃষ্টির সব কিছুর খবর জানেন। মূলত এটি বুঝানোর জন্যই বলা হয় আল্লাহ্‌ সর্বত্র বিরাজমান ।

পরম করুণাময় আরশের ওপর উঠেছেন* । আল-বায়ান

‘আরশে দয়াময় সমুন্নত আছেন। তাইসিরুল

দয়াময় (আল্লাহ্‌) আরশে সমুন্নত। মুজিবুর রহমান

The Most Merciful [who is] above the Throne established. Sahih International

* এ আয়াতে আল্লাহর একটি ক্রিয়াবাচক গুণ সাব্যস্ত করা হয়েছে। সেটি হচ্ছে استواء বা আরশের উপর উঠা। ইমাম মালেককে এ গুণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, استواء এর অর্থ জানা আছে। তবে তার ধরন (كيفيت) জানা নেই। এর প্রতি ঈমান রাখা ওয়াজিব এবং ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা বিদআত। এ নীতিটি আল্লাহর সকল গুণের ক্ষেত্রে প্রযোজ্য।