✏️ Explanatory Question

ইউনূস (আঃ) মাছের পেটে থাকাকালিন কোন দু'আ পড়েছিলেন?

👁 162 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

উত্তরঃ

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

‘লাইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্যালেমীন।'


(সূরা আল আম্বিয়া: ৮৭, ৮৮)

৮৭. (স্মরণ করো) 'যুন্নুন' (-মাছের ঘটনার সাথে সংশ্লিষ্ট নবীর কথা), যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিলো, সে মনে করেছিলো আমি (বুঝি) তাকে ধরতে পারবো না, (একপর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম), তখন সে (মাছের পেটের) অন্ধকারে বসে আমাকে (এই বলে) ডাকলো, (হে আল্লাহ), তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি,

৮৮. অতপর আমি তাঁর ডাকে সাড়া দিলাম এবং তাঁকে (তাঁর মানসিক) দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম; আর এভাবেই আমি আমার মোমেন বান্দাদের সব সময় উদ্ধার করি।