✏️ Explanatory Question
উত্তরঃ
‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’- জান্নাতের গুপ্তধনসমূহের একটি। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ” أَلاَ أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ ” . قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
‘আবু যার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের একটির সন্ধান দিবো না? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেন, ‘‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’’।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৭০৪; সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮২৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী