✏️ Explanatory Question

ক্ষমা প্রাপ্তির জন্য করণীয়

👁 168 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

ক্ষমা প্রাপ্তির জন্য করণীয়

* অত্যন্ত ক্ষমাশীল আল্লহ ছাড়া পাপ মোচন করার কেউ নেই । দৃঢ়ভাবে তা মনে প্রানে বিশ্বাস করুন।

* নিজেকে ভুলের উর্ধ্বে মনে করবেন না ।

* জীবনের সকল পাপের কথা মনে করে ক্ষমা চেয়ে নিন।

* ইচ্ছাকৃতভাবে এসব গুনাহ আর না করার প্রতিজ্ঞা করুন।

* নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করুন।

* কোন ব্যক্তির কাছে অপরাধ হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন।

* আল্লহর ক্ষমা অর্জন করতে হলে অন্যদেরকে ক্ষমা করুন।

* পরিবারের সদস্য, সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন আপনার কাছে অপরাধ করলে তাকে দেখে নেয়া ও পরকালে শাস্তির জন্য হুশিয়ারী করবেন না। তাকে ক্ষমা করুন আপনার কাছে ক্ষমা চাওয়ার আগেই।

* নিজের ভুলের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না।

* কেউ ভুল ধরলে বিরক্ত হবেন না, রাগ করবেন না।

* আপনার সমালোচনাকে ভুল সংশোধনের সুযোগ মনে করুন।

* ক্ষমা করাকে বোকামী ও দুর্বলতা মনে করবেন না।

* ক্ষমা চাওয়াতে নিজেকে ছোট ভাববেন না।

* মানুষের গুণাবলী ও যোগ্যতার কথা বিশ্বাস করে তা প্রচার করুন।

* মানুষের দোষ, ভুল সহজে বিশ্বাস করবেন না এবং প্রচার করবেন না।