আল্লাহ তাআলার করুণা এবং ক্ষমা প্রাপ্তির জন্য করণীয়:
* আপনার অস্তিত্বের জন্য বেঁচে থাকার জন্য সুখী ও সফল হওয়ার জন্য আল্লাহর সাহায্য ও দয়া অতীব প্রয়োজন এটা মনে প্রাণে বিশ্বাস ও স্বীকার করুন।
* ইতিমধ্যে আপনার প্রতি দয়া ও অনুগ্রহের কথা আস্তরিকভাবে স্মরণ করুন।
* কুরআন মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ। কুরআনকে শক্ত হাতে ধারণ করুন।
* আল্লাহ তাআলা মুহাম্মদ (সঃ) কে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহর রহমত পাওয়ার জন্য মুহাম্মদ (সঃ) কে অতীব গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচনা করুন। তার প্রতি বিশ্বাস আনুগত্য বৃদ্ধি করুন। এটা নিশ্চিত যে মুহাম্মদ (সঃ) এর দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থাদ্বয় বিরোধিতা করে কখনও আল্লহর রহমত পাওয়া যাবে না ।
* মানুষের প্রতি ও অন্যান্য সৃষ্টির প্রতি দয়া করুন। কারণ আপনি আল্লহর কাছে যে দয়া বা অনুগ্রহ আশা করন তারা তার চেয়ে অনেক কম অনুগ্রহ আপনার কাছে চায়। মানুষের এই অতি সামান্য প্রত্যাশা পূরণ না করে আপনি আল্লহর কাছে বড় বড় অনুগ্রহ কামনা করে সফল হতে পারবেন না।
* অধীনস্থদের জন্য কাজ সহজ করুন।