✏️ Explanatory Question

সফল রোযার জন্য করণীয়

👁 149 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

সফল রোযার জন্য করণীয়

* প্রত্যেকটি রোযা পালন করার জন্য পাকা নিয়ত ও দুঢ় সিদ্ধান্ত গ্রহণ করুন।

* ইতিপূর্বে কোন কারণে রোযা পালনে অবহেলা বা গাফেলাত হয়ে থাকলে সেগুলির ব্যাপারে বিশেষভাবে সতর্ক হোন ।

* শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোযা রাখুন।

* আল্লাহ তাআলার দরবারে নিয়মিত সুন্দরভাবে ভাল রোযা রাখার তৌফিক চেয়ে দুয়া করুন।

* সব ধরণের নিষিদ্ধ কাজ বন্ধ করুন এবং অন্যায় বিষয় থেকে বিচ্ছিন্ন থাকুন ।

* ব্যক্তিগত বদ অভ্যাস দ্বারা যে সমস্ত পাপ সংঘটিত হয় সেগুলো চিহ্নিত করে তা থেকে দূরে থাকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।

* খাদ্যের ব্যাপারে সতর্ক হোন। হালাল খাদ্য গ্রহণ করুন এবং সর্বাত্মকভাবে হারাম খাদ্য বর্জন করুন ।

* সব ধরণের অবৈধ যৌন  আচরণ পরিত্যাগ করুন।

* দৃষ্টিকে নিয়ন্ত্রণ রাখুন ও পর্দা মেনে চলুন

* মিথ্যা কথা বলা পরিত্যাগ করুন।

* রাগ নিয়ন্ত্রণে রাখুন।

* পরনিন্দা বা গীবত বন্ধ করুন। এটি রোযা ভঙ্গের অন্যতম একটি কারণ যা পূর্বে উল্লেখ করা হয়েছে।

* দৈনন্দির কাজকর্মে কোন পাপ না ঘটি সেগুলি অনেক বেশী সতর্ক থাকুন ।

* অহংকার, হিংসা, অতিলোভ, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, অপ্রয়োজনীয় কথা বলা, মানুষের ক্ষতি করা, অবৈধ উপার্জন, অপব্যয়-অপচয়, ঝগড়া, তর্ক-বিতর্ক, মানুষের সাথে দুর্ব্যবহার, প্রতিবেশী ও আত্মীয়দের প্রতি অবহেলা এবং ইসলামের জন্য ক্ষতিকারক যে কোন কর্মসূচির সাথে সংশ্লিষ্টতা, খোদাদ্রোহী অবিশ্বাসী কাফের মুনাফিক ও মুশরিকদের সাথে সখ্যতা ইত্যাদি ছেড়ে দিন।

* মহিলাদের প্রাকৃতিক কারণে যে সকল রোযাগুলি বাদ পড়বে সেগুলি হিসাব করে গণনা করে রাখুন এবং পরবর্তিতে সেগুলি গুণে গুণে সঠিকভাবে পালনের নিয়ত করুন।

* দাদা-দাদী, বাবা-মা সহ কেউ বয়স্ক এবং অসুস্থ্য কেউ থাকলে যদি রোযা পালনে অক্ষম হয় তাহলে তাদের প্রত্যেক রোযার জন্য ফিদিয়া প্রদান করুন।

* অনেকের বাড়িতে কাজের লোক রয়েছে তাদেরকে রোযা পালনে সাহায্য করুন। তাদের কাজের ভার কিছুটা হলেও হালকা করে দিন।

* যারা নিয়মিত টিভিতে সিরিয়াল দেখে অভ্যস্থ তারা তা দেখা থেকে বিরত থেকে আপনার মূল্যবান সময় কাজে লাগিয়ে আপনার জন্য জান্নাত কবুল করিয়ে নিন। কারণ আগামী রমযান যে আপনি পাবেন তার কোন নিশ্চয়তা নেই । কাজেই প্রতিটি মূহুর্তকে যথাযথ মূল্য দিন।