Home / Questions / কুরআন সম্পর্কে করণীয়
Explanatory Question

কুরআন সম্পর্কে করণীয়

👁 151 Views
📘 Detailed Answer
🕒 Easy to Read
Read the answer carefully and go through the related questions on the right side to improve your understanding of this topic.

Answer with Explanation

কুরআন সম্পর্কে করণীয়

* রমযান মাসে পূর্ণ কুরআন তিলাওয়াত করার প্রস্তুতি নিন ।

* যদি কুরআন তিলাওয়াত করতে না জানেন, তাহলে দেরি না করে যে কারও সাহায্য নিয়ে কুরআন তিলাওয়াত শিক্ষার ব্যবস্থা করুন। এটিকেই কুরআনের সাথে সম্পর্ক তৈরির প্রথম কমৃসূচি নির্ধারণ করুন।

* মুখস্থ সূরা বা আয়াতের সংখ্যা বৃদ্ধি করুন। ছোট ছোট সূরা এবং গুরুত্বপূর্ণ আয়াত মুখস্থ করার পরিকল্পনা নিন ।

* কুরআনের বাংলা অনুবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ুন ।

* যেসব সূরা নামাযে পড়ে সেগুলির অর্থ অবশ্যই জেনে নিন ।

* আপনার চারপাশে কুরআন না জানা মানুষকে কুরআনের সংস্পর্শে আনার চেষ্টা করুন। প্রথমেই আপনার পরিবার থেকে শুরু করুন। আপনার প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী, বন্ধু-বান্ধব পরিচিতজন, অফিস, ফ্যাক্টরী, মিল কারখানা বা ফার্মের অধীনস্ত জনকে কুরআন শিক্ষার আওতায় আনুন ।