✏️ Explanatory Question
উত্তর : অধিকাংশ আলিম এ ব্যাপারে একমত যে, নবী করীম (সা.) এর শুভ জন্ম ঐ বছরের রবিউল আউয়াল মাসে হয়েছিল, যে বছর (বাদশাহ আবরাহার) হস্তিবাহিনী বাইতুল্লাহ শরীফের ওপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তা'আলা আবাবীল তথা কয়েক ঝাঁক ক্ষুদ্র পাখী কর্তৃক নিক্ষিপ্ত প্রস্তরখন্ডের মাধ্যমে পরাজিত করেছিলেন। যার সংক্ষিপ্ত ঘটনা পবিত্র কুরআনে রয়েছে। প্রকৃত পক্ষে হস্তিবাহিনীর পরাজয়ের ঘটনাও নবী করীম (সা.) এর শুভ জন্মের বরকত সমূহের ভূমিকা স্বরূপ ছিল। হাজ্জাজ বিন ইউসুফের ভাই মুহাম্মাদ এর করতলে যে গৃহটি এসেছিল, সেটিই ছিল নবীজী (সা.) এর জন্মস্থল !
কোন কোন ঐতিহাসিক একথা লিখেছেন যে, হস্তিবাহিনীর ঘটনা ৫৭১ (পাঁচশত একাত্তর) খৃষ্টাব্দের ২০ শে এপ্রিল সংঘটিত হয়েছিল। এ থেকে বুঝা যায় যে, হযরত ঈসা (আ.) এর জন্মের ৫৭১ (পাঁচশত একাত্তর) বছর পর নবী করীম (সা.) এর জন্ম হয়েছিল ।