✏️ Explanatory Question

নবী করীম (সা.) এর জন্মের পর কি কি বিস্ময়কর ঘটনা ঘটেছে লিখুন? বা নবীজী (সা.) এর জন্মের পর সংঘটিত কতিপয় বিস্ময়কর ঘটনাবলীর বিবরণ দাও ।

👁 149 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

উত্তর: এক দিকে পৃথিবীর আকাশে নবুওয়্যতের রবির উদয় হলো, অপর দিকে পারস্য সম্রাট কিসরার রাজ প্রাসাদে কম্পন সৃষ্টি হলো। যার ফলে তার চৌদ্দটি গম্বুজ ভেঙ্গে পড়ে যায়। পারস্যের শ্বেত উপসাগর নিমিষে শুকিয়ে গেল। পারস্যের অগ্নি কুন্ডলীর আগুন যা এক হাজার বছর যাবত কখনো নির্বাপিত হয়নি,তা হঠাৎ এমনিতেই শীতল হয়ে গেলো। সীরাতে মুগলতাঈ ।

বস্তুত এ সবই ছিল অগ্নিপূজা ও বিভিন্ন ভ্রষ্টতার যবনিকার ঘোষণা এবং রোম ও পারস্য সাম্রাজ্যের পতনের ইঙ্গিত। বিভিন্ন সহীহ হাদীসে উল্লেখ আছে যে, নবী করীম (সা.) ভূমিষ্ট হওয়ার সময় তার আম্মাজানের উদর হতে এমন এক নূর প্রকাশ পেয়েছিল যার আলোতে পূর্ব হতে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে গিয়েছিল। কোন কোন বর্ণনায় আছে, নবীজী (সা.) যখন ভূমিষ্ট হলেন, তখন উভয় হাতের উপর ভর করে ছিলেন। অতঃপর তিনি হাতের মুঠোয় মাটি নিয়ে আকাশের প্রতি দৃষ্টিপাত করেন। -মাওয়াহিবে লাদুনিয়া ।