✏️ Explanatory Question
মতিলাল নেহেরু
মতিলাল নেহেরু ( জন্ম : ৬ মে ১৮৬১ - মৃত্যু : ৬ ফেব্রুয়ারি ১৯৩১) এলাহাবাদের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহ্রুর পিতা ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সক্রিয় কর্মীদের মধ্যে একজন। ১৯১৯-১৯২০ এবং ১৯২৮-১৯২৯ সাল পর্যন্ত তিনি দুই বার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।