✏️ Explanatory Question

ঔপনিবেশিক বাংলায় আধুনিক বিজ্ঞানচর্চার সূত্রপাত প্রসঙ্গে স্কুল বুক সোসাইটির ভূমিকা নির্ণয় করো।

👁 110 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর: উনিশ শতকের শুরু থেকেই কলকাতার সম্ভ্রান্ত ও ধনী বাঙালি হিন্দুদের মধ্যে ইংরেজি শেখার বিশেষ আগ্রহ দেখা যায়। এই আগ্রহ থেকেই 'হিন্দু কলেজ' প্রতিষ্ঠিত হয়। ১৮১৭ খ্রিস্টাব্দের ৬ জুলাই হিন্দু কলেজ প্রতিষ্ঠার বছরেই 'কলকাতা স্কুল বুক সোসাইটি' প্রতিষ্ঠিত হয়। ডেভিড হেয়ারের উদ্যোগে সোসাইটির স্কুলগুলি থেকে ২০-৩০ জন মেধাবী ছাত্রকে হিন্দু কলেজে পাঠানো হয়। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ-সমাজ গ্রন্থে এই বিষয়ের উল্লেখ রয়েছে। শিবনাথ শাস্ত্রী লিখেছেন-"লাহিড়ী মহাশয় সেই শ্রেণীগণ্য ছাত্ররূপে হিন্দু কলেজে আসিলেন। দিগম্বর মিত্রও সেই সঙ্গে আসিলেন।” তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশের অন্যতম উদ্যোক্তা রাধাকান্ত দেব, স্কুল বুক সোসাইটির সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন। পাঠ্যপুস্তক প্রণয়নের ইতিহাসে, জ্যোতির্বিজ্ঞান ও রসায়ন শাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশে স্কুল বুক সোসাইটি অবিস্মরণীয় ভূমিকা পালন করে। হিন্দু স্কুল ও কলকাতা স্কুল বুক সোসাইটি বঙ্গদেশে ইংরেজি শিক্ষাপ্রসারে বিরাট ভূমিকা পালন করে। ১৮১৭ খ্রিস্টাব্দে রবার্ট মে রচিত মে-গণিত গ্রন্থটি সোসাইটি থেকে প্রকাশিত হয়। এই সোসাইটি ১৮২৪ খ্রিস্টাব্দে পিয়ার্সনের ভূগোল এবং জ্যোতিষ ইত্যাদি বিষয়ক কথোপকথন গ্রন্থটি প্রকাশ করে। ১৮৩২ খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটির পক্ষ থেকে বিজ্ঞান সেবধি পত্রিকা প্রকাশিত হয়। সোসাইটি ইংরেজি, বাংলা, সংস্কৃত, ফারসি ও আরবি ভাষায় পুস্তক ও প্রচারপত্র প্রকাশ করে।