✏️ Explanatory Question

কুরবানির পশুর বয়স

👁 81 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

কুরবানি জায়েয হওয়ার জন্যে নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করতে হবে। ছাগল-ভেড়া-দুম্বার বয়স কমপক্ষে এক বছর, গরু-মহিষের ক্ষেত্রে দুই বছর এবং উটের ক্ষেত্রে পাঁচ বছর হতে হবে। এর চেয়ে কম হলে সে পশু দিয়ে কুরবানি হবে না। অবশ্য ভেড়া বা দুম্বার বয়স যদি ৬ মাসের বেশি ও এক বছরের কম হয়, কিন্তু তা এতটাই হৃষ্টপুষ্ট যে, দেখতে এক বছরের মতো মনে হয়, তাহলে তা দিয়েও কুরবানি করা যাবে। তবে ছাগলের বয়স যদি এক বছরের কম হয় তাহলে তা দিয়ে কোনো অবস্থাতেই কুরবানি জায়েয হবে না। [ফাতাওয়া আলমগীরী, ৫/২৯৭]