✏️ Explanatory Question
পশুর বয়স যাচাইয়ের ক্ষেত্রে অনেকেই পশুর দাঁতকে মানদণ্ড মনে করে থাকেন। এটি ঠিক নয়। পশুর নির্ধারিত বয়স হয়ে গেলে, তার দাঁত না উঠলেও তা দিয়ে কুরবানি করা যাবে, অসুবিধা নেই। বিক্রেতা যদি পশুর নির্ধারিত বয়স হয়েছে বলে দাবি করে এবং পশুর শরীর দেখেও এমনই মনে হয়, তবে তা দিয়ে কুরবানি করা জায়েয হবে।