✏️ Explanatory Question

চলন ও গমনের উদ্দেশ্য, গুরুত্ব বা তাৎপর্য

👁 62 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উদ্ভিদ ও প্রাণীর চলন ও গমনের উদ্দেশ্য , গুরুত্ব বা তাৎপর্য বহুবিধ। জীবনের বিভিন্ন জৈবিক ধর্ম পালনের জন্য জীবের চলন ও গমন অপরিহার্য। প্রধানত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্য উদ্ভিদ ও প্রানীদের চলন ও গমন হয়। নিচে চলন ও গমনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হল

  1. খাদ্যান্বেষণ : অধিকাংশ উদ্ভিদ খাদ্য বিষয়ে স্ব-নির্ভর হওয়ায় এবং তাদের প্রয়ােজনীয় খাদ্য উপাদান একস্থান থেকে সংগ্রহ করার সুবিধা থাকায় উদ্ভিদদের সাধারণত স্থানান্তরে গমনের প্রয়ােজন হয় না। তবে উদ্ভিদের মূল জল সংগ্রহের জন্য জলের দিকে অগ্রসর হয়। কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদও খাদ্যান্বেষণের জন্য স্থানান্তরিত হয়। প্রাণীরা খাদ্য-বিষয়ে স্বনির্ভর নয়, তাই খাদ্যান্বেষণের জন্য তাদের স্থানান্তরে গমন করতে হয়।
  2. আশ্রয়: সুষ্ঠভাবে জীবন-যাপন ও জৈবিক ক্রিয়া-কলাপ সম্পন্নের জন্য উদ্ভিদ ও প্রাণীর় নিরাপদ আশ্রয়ের প্রয়ােজন। প্রাণীদের বাসস্থান খোঁজা বা বাসস্থান নির্মাণের জন্য স্থানান্তরে গমন করতে হয়।
  3. আত্মরক্ষা : শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ আত্মরক্ষার জন্য প্রাণীদের স্থানান্তরে গমন করতে হয়।
  4. প্রজনন : প্রজনন অর্থাৎ বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়ােজন হয়। নিভৃত প্রজনন স্থান ও উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজার জন্য প্রাণীদের স্থানান্তরে গমনের প্রয়ােজন হয়। একই কারণে কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদেরও (শৈবালের) গমনের বা চলনের প্রয়ােজন হয়।
  5. অনুকুল পরিবেশের সন্ধান : উপযুক্ত পরিমাণ আলাে, বাতাস এবং জল পাওয়ার জন্য উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের চলন হয়। অনেক প্রাণীও অনুকুল পরিবেশের সন্ধানে স্থানান্তরে গমন করে।
  6. অভিযোজন : পরিবর্তনশীল পরিবেশের সহিত নিজেকে খাপ খাওয়ানো বা অভিযোজনের তাগিদে চলন ও গমনের প্রয়োজন হয়।