✏️ Explanatory Question

চলন ও গমনের পার্থক্য

👁 66 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

একটু বিশেষভাবে নজরপাত করলে চলন ও গমনের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। চলন ও গমনের প্রধান পার্থক্য হল,
চলনে জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়না, গমনে জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হয়। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে, গমনের সময় জীব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন হয়।

চলন গমন
১. স্থান ত্যাগ না করে জীবদেহের অংশবিশেষ কিংবা অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করাকে চলন বা মুভমেন্ট বলে। ১. অঙ্গ-প্রত্যঙ্গ চালনার তারা সমগ্র জীবদেহের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা নির্দিষ্ট ও পরিবহন যোগ্য কোন দূরত্ব অতিক্রম করাকে গমন বা লোকমোশন বলে।
২. কেবলমাত্র ভলভক্স, ক্লাইমোডোমোনাস ইত্যাদি কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে দেখতে পাওয়া যায়। ২. স্পঞ্জ প্রবাল ইত্যাদি কয়েকটি প্রাণী গমনে অক্ষম।
৩. চলন প্রক্রিয়ায় জীব এর সামগ্রিক স্থান পরিবর্তন হয়না। ৩. কমন প্রক্রিয়ায় জীব এর সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
৪. এই প্রক্রিয়ায় জীব এর অঙ্গ বিশেষের সঞ্চালন ঘটে ৪. এই প্রক্রিয়ায় জীব এর সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে।
৫. কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব। ৫. কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়।
৬. প্রায় সমস্ত জীবদেহে চলন সঞ্চালন পরিলক্ষিত হয় ৬. কয়েকটি নিম্নশ্রেণীর উদ্ভিদে এবং প্রায় সব রকমের প্রাণী দেহে গমন পরিলক্ষিত হয়।
৭. চলন হলেই গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। ৭. গমন হলেই চলন অবশ্যই হবে।
৮. গমন ব্যতীত চলন সম্ভব। অর্থাৎ চলন হলে গমন নাও হতে পারে। ৮. চলন ব্যতীত গমন সম্ভব নয়। অর্থাৎ গমন হলে চলন হতেই হবে।

চলন ও গমনের পার্থক্য