Qবদর যুদ্ধে কোন সাহাবীর মতামত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজের শিবির স্থাপন করেছিলেন জলের কাছাকাছি?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
কুরায়শ বাহিনী বদর প্রান্তরে পৌছে উপত্যকার একদিকে ছাউনি ফেলল আর মুসলমানরা শিবির স্থাপন করল অপরদিকে। এরই মাঝে হযরত হুবাব ইবনুল- মুনযির (রা) রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাজির হলেন এবং আরজ করলেন : ইয়া রাসূলাল্লাহ! এই মনযিল, আমরা যে শিবির স্থাপন করেছি তা কি আল্লাহ তা'আলার নির্দেশে যার মধ্যে কোন প্রকার রদবদল আমাদের জন্য অনুমোদিত নয়, নাকি এ সিদ্ধান্ত সামরিক কর্মকৌশল, তদবীর ও কুশলী ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? রাসূলুল্লাহ (সা) বললেন : না, এতো কৌশল ও বুদ্ধিমত্তার ব্যাপার আর এ ক্ষেত্রে শত্রুর চোখে ধুলো দেবার সকল ব্যবস্থাই অবলম্বন করা যেতে পারে। তিনি বললেন : তাহলে হে আল্লাহ্র রাসূল! আমি বিনীত নিবেদন পেশ করব যে, এখানে শিবির স্থাপন সেই দৃষ্টিকোণ থেকে উপযোগী নয় । তিনি অন্য এক জায়গা চিহ্নিত করলেন যা যুদ্ধের জন্য অধিকতর উপযোগী ও অনুকূল ছিল। রাসূলুল্লাহ (সা) বললেন : তুমি অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলেছ। এরপর তিনি তাঁর সকল সঙ্গী-সাথীকে নিয়ে সেদিকে চললেন এবং সেখানে অবস্থান গ্রহণ করলেন । জায়গাটা ছিল পানির কাছাকাছি। [১. সীরাত ইশম হিশাম, ১ম খণ্ড, ৬২০ ।]
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 236]Share This Question
Challenge a friend or share with your study group.