Qখন্দক বা আহযাব যুদ্ধে প্রতি ১০ জনকে কত হাত করে খননের দায়িত্ব দেওয়া হয়?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
এবার হযরত সালমান ফারসী (রা) মদীনার সামনে ১ খন্দক (পরিখা) খননের পরামর্শ দিলেন। এটি ছিল ইরানীদের অতি পরিচিত সামরিক কর্মকৌশল । হযরত সালমান (রা) আরজ করেন : হে আল্লাহ্র রাসূল! ইরানে যখন আমরা অশ্বারোহী বাহিনীর হামলার আশংকা করতাম তখন আমরা তাদের মুকাবিলায় খন্দক খনন করতাম । রাসূলুল্লাহ (সা) তাঁর এই অভিমত অত্যন্ত পসন্দ করেন এবং মদীনার উত্তর-পশ্চিমে অবস্থিত ময়দানে খন্দক খননের নির্দেশ দিলেন। এটি ছিল সেই খোলা অংশ যেখান থেকে শত্রু মদীনার ভেতরে প্রবেশের সহজ সুযোগ পেতে পারত ।
রাসূলুল্লাহ (সা) খন্দক খননের কাজ তাঁর সাহাবায়ে কিরামের মধ্যে এভাবে বণ্টন করে দিলেন যে, প্রতি দশজনের ভাগে চল্লিশ (৪০) হাত খননের দায়িত্ব বর্তায় ।৩ খন্দকের দৈর্ঘ্য ছিল প্রায় ৫ (পাঁচ) হাজার হাত, গভীরতা সাত থেকে দশ হাত এবং প্রস্থ সাধারণভাবে নয় হাতের কিছু বেশি হবে।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 267]
Share This Question
Challenge a friend or share with your study group.