MCQ Single Best Answer Easy

Qরাসূলুল্লাহ (সা) যে মুহূর্তে মদীনায় তশরীফ নেন সে সময় কে মদীনাবাসীর ইয়াহূদীদের সর্দার ছিল ?

ID: #16573 হিজরত সম্পর্কিত বাংলা কুইজ 158 views
Question Info
#16573Q ID
EasyDifficulty
হিজরত সম্পর্কিত বাংলা কুইজTopic

Choose the Best Option

Click any option to instantly check if you're correct.

  • A ওমর ইবনুল খাত্ত্বাব
  • B আবদুল্লাহ ইবন উবাই ইবন সলুল
Correct Answer: Option B

Explanation

আওস ও খাযরাজ গোত্রের এবং ইয়াহূদীদের সঙ্গে সম্পর্কিত এসব মুনাফিকদের নেতৃত্বে ছিল আবদুল্লাহ ইবন উবাই ইবন সলুল। বু'আছ যুদ্ধের পর সকলে একমত হয়ে তাকে তাদের নেতা বলে স্বীকার করে নিয়েছিল। ইসলাম যখন এখানে প্রবেশ করে তখন তার রাজমুকুট পরিধানের প্রস্তুতি চলছিল। যখন সে দেখতে পেল যে, লোক বিপুল সংখ্যায় ও দ্রুততার সঙ্গে ইসলাম কবুল করছে তখন বিষয়টি কাঁটার মত তার দিলে খচখচ করে বিধতে থাকল । সে কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। ইবনে হিশামের বর্ণনা ঃ রাসূলুল্লাহ (সা) যে মুহূর্তে মদীনায় তশরীফ নেন সে সময় আবদুল্লাহ ইবন উবাই ইবন সলুল ছিল মদীনাবাসীর সর্দার । আওস ও খাযরাজ গোত্র ইসলাম আগমনের পূর্বে তাকে ব্যতিরেকে আর কারো নেতৃত্বের ব্যাপারেই একমত হতে পারছিল না। এই দুই গোত্রের আর কাউকেই তারা তাদের নেতা বানাতে রাজী ছিল না । তার সম্প্রদায় রাজমুকুট হিসেবে শিরে ধারণের জন্য (i) একটি মুকুটও বানিয়ে রেখেছিল যা সে তাদের সম্রাট হিসেবে পরিধান করবে। এরকম একটি অবস্থায় আল্লাহ তা'আলা তাঁর রাসূল (সা)-কে এখানে পাঠালেন। এরপর তার জাতি ও সম্প্রদায় তাকে পরিত্যাগপূর্বক যখন মুসলমান হয়ে গেল তখন তার দিলে কঠিন হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হল। সে অনুভব করল যে, রাসূলুল্লাহ (সা) তাকে তার সর্দারী ও সম্মান থেকে বঞ্চিত করলেন । কিন্তু যখন সে এও দেখতে পেল যে, তার জাতিগোষ্ঠী কোন অবস্থাতেই ইসলাম পরিত্যাগ করতে রাজী নয় তখন সেও নেহায়েত অনিচ্ছা সত্ত্বেই ইসলামে প্রবেশ করল বটে, কিন্তু মুনাফিকী, অন্তর্জালা ও হিংসা-বিদ্বেষকে আগাগোড়াই অন্তর মাঝে লুকিয়ে রাখল ।

[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 220]

Share This Question

Challenge a friend or share with your study group.

Related MCQ Questions