Qপ্রাচীন আরবদের লোকরা কি বিশ্বাস করত?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
আরবদের সম্পর্কে যতটুকু জানা যায় তাতে দেখা যায় যে, প্রাচীন কালে তারা দীনে ইবরাহীম (আ)-এর ধারক-বাহক ছিল এবং তাদের ভূখণ্ডেই আল্লাহ্র সর্বপ্রথম ঘর নির্মিত হয়। কিন্তু নবুওয়াত ও আম্বিয়ায়ে কিরামের সঙ্গে কালের দূরত্ব এবং আরব উপদ্বীপে বৃত্তাবদ্ধ হবার কারণে তারা খুবই নিম্নস্তরের পৌত্তলিকতার মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল যাদের দৃষ্টান্ত ভারতবর্ষের মূর্তিপূজক ও মুশরিক ছাড়া আর কোথাও পাওয়া যেত না। তারা শিরক ও মূর্তি পূজার ক্ষেত্রে বহু দূর এগিয়ে গিয়েছিল এবং এক আল্লাহর পরিবর্তে বহু উপাস্য দেবতায় তারা বিশ্বাস করত । এসব স্বনির্মিত উপাস্য দেবতা গোটা সৃষ্টি জগতের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিধানে আল্লাহ্র সঙ্গে শরীক, কল্যাণ-অকল্যাণ ও লাভ-ক্ষতির মালিক এবং কাউকে জীবিত রাখার বা মারার ব্যক্তিগত ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত। গোটা আরব জাতিগোষ্ঠী পৌত্তলিকতার মধ্যে আকন্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল । প্রতিটি গোত্র ও প্রতিটি এলাকার পৃথক উপাস্য দেবতা ছিল। যদি বলা হয় যে, আরবের প্রতিটি ঘরই একেকটি পুতুল গৃহে পরিণত হয়েছিল তবে তা অত্যুক্তি হবে না ।
স্বয়ং কা'বা শরীফের অভ্যন্তরে ও এর প্রাঙ্গণে, যে গৃহ হযরত ইবরাহীম (আ) কেবল আল্লাহ্ ইবাদত-বন্দেগীর জন্যই নির্মাণ করেছিলেন, তিন শত ষাটটি মূর্তি স্থান পেয়েছিল ।
তারা মূর্তিপূজা ও দেবদেবীর পূজা-অর্চনা থেকে অগ্রসর হয়ে শেষাবধি সব ধরনের পাথরকেই পূজা করতে শুরু করেছিল। তারা ফেরেশতা, জিন ও তারকারাজিকেও তাদের উপাস্য জ্ঞান করত । তারা বিশ্বাস করত যে, ফেরেশতারা আল্লাহ্র কন্যা সন্তান এবং আল্লাহর অংশীদার। এজন্য তারা এসবের শক্তি ও প্রভাবে বিশ্বাসী ছিল এবং এর পূজা-অর্চনাকে অপরিহার্য জ্ঞান করত ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 51-52]Share This Question
Challenge a friend or share with your study group.