বিরহ - রবীন্দ্রনাথ ঠাকুর | YourSite

বিরহ - রবীন্দ্রনাথ ঠাকুর

Bengali Kobita 2781 views
Rabindranath tahe biraha
বিরহ রবীন্দ্রনাথ ঠাকুর -------------------------- আমি নিশি - নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে ! কত নিতি - নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে ! কত শারদ যামিনী হইবে বিফল , বসন্ত যাবে চলিয়া ! কত উদিবে তপন আশার স্বপন , প্রভাতে যাইবে ছলিয়া ! এই যৌবন কত রাখিব বাঁধিয়া , মরিব কাঁদিয়া রে ! সেই চরণ পাইলে মরণ মাগিব সাধিয়া সাধিয়া রে । আমি কার পথ চাহি এ জনম বাহি , কার দরশন যাচি রে ! যেন আসিবে বলিয়া কে গেছে চলিয়া , তাই আমি বসে আছি রে । তাই মালাটি গাঁথিয়া পরেছি মাথায় নীলবাসে তনু ঢাকিয়া , তাই বিজন আলয়ে প্রদীপ জ্বালায়ে একেলা রয়েছি জাগিয়া । ওগো তাই কত নিশি চাঁদ ওঠে হাসি , তাই কেঁদে যায় প্রভাতে । ওগো তাই ফুলবনে মধুসমীরণে ফুটে ফুল কত শোভাতে ! ওই বাঁশিস্বর তার আসে বার বার , সেই শুধু কেন আসে না ! এই হৃদয় - আসন শূন্য যে থাকে , কেঁদে মরে শুধু বাসনা । মিছে পরশিয়া কায় বায়ু বহে যায় , বহে যমুনার লহরী , কেন কুহু কুহু পিক কুহরিয়া ওঠে — যামিনী যে ওঠে শিহরি । ওগো যদি নিশিশেষে আসে হেসে হেসে , মোর হাসি আর রবে কি ! এই জাগরণে ক্ষীণ বদন মলিন আমারে হেরিয়া কবে কী ! আমি সারা রজনীর গাঁথা ফুলমালা প্রভাতে চরণে ঝরিব , ওগো আছে সুশীতল যমুনার জল — দেখে তারে আমি মরিব । (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)

🚀 More Blogs You Might Like

Explore more articles and keep learning

Data Science Roadmap: From Complete Beginner to Job-Ready Practitioner
Data-Science
Data Science Roadmap: From Complete Beginner to Job-Ready Practitioner

Data Science Roadmap: From Complete Beginner to Job-Ready Practitioner...

👁 8 2026-07-26
Read More →
How AI Is Changing the Way Software Is Made
Data-Science
How AI Is Changing the Way Software Is Made

How AI Is Changing the Way Software Is Made...

👁 7 2026-07-26
Read More →
8 Mistakes That Quietly Slow Down Talented Developers
Personal-Development
8 Mistakes That Quietly Slow Down Talented Developers

8 Mistakes That Quietly Slow Down Talented Developers...

👁 29 2026-07-12
Read More →
Does religion teach hatred?
islam
Does religion teach hatred?

It is easy to spread hatred in the name of religion, but understanding the true message of religion is much de...

👁 319 2026-06-30
Read More →