বজ্রপাত হল প্রকৃতির সেই ব্যবস্থা যা ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যের বিভবপার্থক্য বজায় রাখে। মেঘ ও মাটির বিভবপার্থক্য খুবই বেশি হলে অত্যন্ত বড়ো স্ফুলিঙ্গের আকারে ঋণাত্মক তড়িদাধান মেঘ থেকে মাটিতে চলে আসে এবং বজ্রপাত ঘটে।
বজ্রপাতের সময় আশেপাশের বায়ু অত্যন্ত গরম হয়ে যায়। এই প্রবল গরমে বাতাসে সাময়িক শূন্যতার সৃষ্টি হয়। এর ফলে বায়ুতে প্রবল কম্পন তৈরি হয়। বায়ুর এই কম্পনই বজ্রপাতের সময় প্রচণ্ড শব্দ উৎপন্ন করে। একে বজ্রনাদ বলে।