অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কার্যকরভাবে কাজ করতে পারে না। এর প্রধান প্রয়োজনীয়তাগুলি হলো-
-
কম্পিউটারকে চালু (Booting) করা এবং ব্যবহার উপযোগী করা।
-
ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে সংযোগ (Interface) স্থাপন করা।
-
ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করা।
-
প্রসেসর ব্যবস্থাপনা করা।
-
মেমোরি ব্যবস্থাপনা করা।
-
হার্ডওয়্যার ও সফটওয়্যার পর্যবেক্ষণ করা।
-
নির্দেশ গ্রহণ, বিশ্লেষণ ও সম্পাদন করা।
-
কাজের অগ্রাধিকার অনুযায়ী কাজ সম্পন্ন করা।
-
ফাইল সিস্টেম পরিচালনা করা।
-
কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করা।