✏️ Explanatory Question

অপারেটিং সিস্টেমের কার্যাবলী ব্যাখ্যা কর।

👁 0 Views
📘 Detailed Answer
🟢 Easy
0
Total Views
10
Related Qs
0%
Progress
💡

Answer with Explanation

অপারেটিং সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী রয়েছে-

🔹 ১. বুটিং (Booting)

কম্পিউটার চালু করার সময় ROM থেকে RAM-এ প্রোগ্রাম লোড করে সিস্টেম চালু করার প্রক্রিয়াকে বুটিং বলা হয়।


🔹 ২. প্রসেসর ম্যানেজমেন্ট

একটি বা একাধিক প্রসেসরের কাজ ভাগ করে সঠিকভাবে পরিচালনা করা হয়। এর ফলে কাজ দ্রুত সম্পন্ন হয়।


🔹 ৩. মেমোরি ম্যানেজমেন্ট

RAM-এর বিভিন্ন অংশে প্রোগ্রাম সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হয়। এটি মেমোরির সঠিক ব্যবহার নিশ্চিত করে।


🔹 ৪. ইনপুট/আউটপুট ডিভাইস ম্যানেজমেন্ট

কীবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি ডিভাইস নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।


🔹 ৫. ফাইল ম্যানেজমেন্ট

ডেটা সংরক্ষণ, সংগঠন এবং নিয়ন্ত্রণের কাজ করা হয়।


🔹 ৬. ইউজার ইন্টারফেস

ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়।
দুই ধরনের ইন্টারফেস দেখা যায়-

  • CUI (Command User Interface)
  • GUI (Graphical User Interface)

🔹 ৭. সিকিউরিটি ম্যানেজমেন্ট

ডেটা সুরক্ষা নিশ্চিত করা হয় এবং অনুমতি ছাড়া প্রবেশ রোধ করা হয়।