✏️ Explanatory Question

ঈমান কি কমে ও বাড়ে?

👁 230 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

উত্তরঃ হ্যাঁ, ঈমান কমে ও বাড়ে।

সূরা আনফাল: ২

মুমিন তো তারা, যাদের অন্তরসমূহ কেঁপে উঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। আর যখন তাদের উপর তাঁর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরই ভরসা করে।

গুনাহর কাজ করলে অন্তরে কালো দাগ পড়ে, যা ঈমানকে দুর্বল করে। যারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, তাদের ঈমান ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। শয়তানের কুমন্ত্রণায় পড়ে ভুল কাজ করলে ঈমান কমে যায়। নামাজ ছেড়ে দেওয়া, সুদ গ্রহণ করা, বা হারাম কাজ করা ঈমান দুর্বল করে।