✏️ Explanatory Question

আল্লাহ শব্দের অর্থ কি?

👁 477 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

আল্লাহর নাম সমূহ ও সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা:

আল্লাহ

الله

উপাস্য, মাবুদ

ব্যাখ্যা: আল্লাহ শব্দের অর্থ মা'বুদ বা উপাস্য। তিনি সেই সত্বা যার কাছে সমগ্র সৃষ্টিলোক তাদের সকল অভাব- অনটন ও বিপদাপদে পরম ভালবাসা, ভয়ভীতি ও বিনম্র ভক্তি- শ্রদ্ধা সহকারে ছুটে যায়। এ নামের মধ্যেই তাঁর সকল সুন্দর নাম ও গুণাবলীর সমন্বয় ঘটেছে।

→ কুরআনে এ নামটি মোট ২৭২৪ বার উল্লেখিত হয়েছে।

→ যেমন আল্লাহ তায়ালা বলেন,

إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي

“আমিই আল্লাহ। আমি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে সলাত কায়েম কর।”( সূরা ত্বাহা: ১৪)