✏️ Explanatory Question

আল ওয়াহিদ শব্দের অর্থ কি?

👁 210 Views
📘 Detailed Answer
💡

Answer with Explanation

আল ওয়াহিদ

الْوَاحِدُ

একক, অনন্য

আল আহাদ

الأَحَدُ

অদ্বিতীয়, একক

ব্যাখ্যা: মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। অনন্তকাল ধরে তিনি তাঁর সত্বা, গুণাগুণ, কার্যাবলী, রুবুবিয়াত, উলুহিয়াত সব কিছুতেই অদ্বিতীয় ও অনন্য। তিনি এককভাবে সকল ইবাদত- বন্দেগীর হকদার।

→ কুরআনে আল ওয়াহিদ নামটি বাইশ বার এবং আল আহাদ নামটি একবার উল্লেখিত হয়েছে।

→ যেমন আল্লাহ বলেন,

وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ

“এবং তিনি একক, পরাক্রমশালী।” ( সূরা রা'দ: ১৬)

قُلْ هُوَ اللهُ أَحَدٌ

“বলুন, তিনি আল্লাহ, এক।” ( সূরা ইখলাস: ১)

আল ওয়াহিদ শব্দের অর্থ কি?
Visual aid for: আল ওয়াহিদ শব্দের অর্থ কি?