✏️ Explanatory Question
ঈমানের ছয়টি রুকনের অন্যতম হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান; যে রুকনগুলো ছাড়া ঈমান প্রতিষ্ঠিত হয় না। যে ব্যক্তি এ ছয়টির কোনটির প্রতি ঈমান আনবে না সে ব্যক্তি মুমিন নয়। সে ছয়টি বিষয় হচ্ছে: আল্লাহ্র প্রতি ঈমান, তাঁর ফেরেশতাদের প্রতি ঈমান, তাঁর কিতাবসমূহের প্রতি ঈমান, তাঁর রাসূলগণের প্রতি ঈমান, শেষ দিনের প্রতি ঈমান এবং ভালমন্দের তাকদির আল্লাহ্র পক্ষ থেকে এর প্রতি ঈমান।