✏️ Explanatory Question
উত্তর জ্ঞানদাস বর্ণনীয় বিষয়ের উপযোগী পরিবেশ রচনা করে অপরূপ সব চিত্ররূপময়তার (Image) সৃষ্টি করেছিলেন। শব্দালংকার ও ধ্বন্যাত্মক শব্দের জলতরঙ্গে জ্ঞানদাসের পদ শিল্পসুষমা লাভ করেছে। মিলনের সুর বাজাতে গিয়ে এই কবি বিষাদের রাগিণী তুলে নিয়েছেন। আত্মনিবেদনের প্রেমসাধনাতে তাঁর রাধা রীতিমতো সাধিকা।