✏️ Explanatory Question

চণ্ডীদাসের সঙ্গে জ্ঞানদাসের পার্থক্য কোথায়?

👁 52 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

উত্তর জ্ঞানদাসকে 'চণ্ডীদাসের ভাবশিষ্য' বলা হলেও চণ্ডীদাসের আত্মলীন ভাবব্যাকুলতা জ্ঞানদাসে অনুপস্থিত। জ্ঞানদাসের রাধা চণ্ডীদাসের রাধার মতো যৌবনে যোগিনী নন। তাঁর রাধা চলমান বিশ্বের ধূলিমালিন্যের মধ্যে ঘর বেঁধে লৌকিক মানবীতে পরিণত হয়েছেন। ফলে সেখানে বিরহ যতখানি, মাধুর্য ততোধিক।