✏️ Explanatory Question

মা আবু বকর (রা)-এর নাম কী রেখেছিলেন?

👁 121 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

সালমা পুত্রের নাম রাখলেন 'আবুল কাবা'। পবিত্র কাবাশরীফের নামে পুত্রকে উৎসর্গ করলেন। কেননা, পুত্রের জন্মের আগেই তিনি এ রকম একটা মানত করে রেখেছিলেন। আবু বকর (রা)-এর মা সালমার মনে ছিল অনেক কষ্ট। কেননা, এর আগেও সালমার কোলভরে আরও সন্তান এসেছিল। তবে তাদের কেউ বেঁচে ছিল না। তাই মায়ের মনে জমেছিল সীমাহীন কষ্ট। পিতা আবু কোহাফার মনও তাই ভারাক্রান্ত ছিল ।