Home / Questions / আবু বকর (রা) কিসে পারদর্শী ছিলেন?
Explanatory Question

আবু বকর (রা) কিসে পারদর্শী ছিলেন?

👁 97 Views
📘 Detailed Answer
🕒 Easy to Read
Read the answer carefully and go through the related questions on the right side to improve your understanding of this topic.

Answer with Explanation

হযরত আবু বকর (রা)-এর স্বভাব-চরিত্র ছিল সমাজের আর সবার চেয়ে আলাদা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্য রকম মানুষ। তাঁর মধ্যে ছিল প্রচণ্ড অধ্যবসায়ী মনোভাব। লেখাপড়া শেখার জন্য তিনি প্রবল আগ্রহী ছিলেন। এ আগ্রহের কারণে তাঁর পক্ষে প্রচুর জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছিল। কি সাহিত্য, কি কবিতা-কোনটাতেই তিনি পিছিয়ে ছিলেন না। আবু বকর (রা) তখনকার দিনে একজন বড় মাপের কবি ছিলেন। একজন সুবক্তা হিসেবেও তাঁর বেশ পরিচিতি ছিল। বংশ পরিচয় জ্ঞানে তখনকার আরবে আবু বকর (রা)-এর সমকক্ষ কেউ ছিল না।

পবিত্র কুরআনের জ্ঞানে আবু বকর (রা)-এর পাণ্ডিত্য ছিল অসাধারণ। কুরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা তিনি সহজে বলে দিতে পারতেন। তিনি হাদীস শাস্ত্রেও ছিলেন সমানভাবে পারদর্শী। নিজের চেষ্টা-সাধনা, অধ্যবসায় আর মহান আল্লাহতাআলার অশেষ কৃপায় তিনি বড় জ্ঞানী হতে পেরেছিলেন।