✏️ Explanatory Question

তাঁকে ( আবু বকর (রা)) আর কী নামে ডাকা হতো?

👁 133 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

আবু বকর (রা)-এর মা সালমা পুত্রের নাম রাখলেন 'আবুল কাবা'। পবিত্র কাবাশরীফের নামে পুত্রকে উৎসর্গ করলেন। কেননা, পুত্রের জন্মের আগেই তিনি এ রকম একটা মানত করে রেখেছিলেন। আবু বকর (রা)-এর মা সালমার মনে ছিল অনেক কষ্ট। কেননা, এর আগেও সালমার কোলভরে আরও সন্তান এসেছিল। তবে তাদের কেউ বেঁচে ছিল না। তাই মায়ের মনে জমেছিল সীমাহীন কষ্ট। পিতা আবু কোহাফার মনও তাই ভারাক্রান্ত ছিল ।

হযরত আবু বকর (রা) জন্মগ্রহণ করার পর তাদের (মা ও বাবার) মনের সব দুঃখ-কষ্ট যেন নিমিষেই দূর হয়ে গেল। কিন্তু এবারও তাদের মনে ছিল একটাই শঙ্কা। প্রিয় পুত্র যদি বেঁচে না থাকে, এ ভয় মা-বাবাকে অহরহ তাড়া করে ফিরছিল। তাই মা-বাবা মিলে নবাগত সন্তানকে আল্লাহর ঘর কাবার নামে উৎসর্গ করে দিলেন এবং তাঁর নাম রাখলেন 'আবুল কাবা' মা সালমা প্রাণের পুত্রকে কখনও কখনও 'আতীক' বলে ডাকতেন 'আতীক' অর্থ মুক্ত। শৈশবে আবু বকর (রা) মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ায় মা তাঁর এ নামকরণ করেছিলেন বলে জানা যায়।