✏️ Explanatory Question
পশু কেনার পর যদি তাতে এমন কোনো ত্রুটি দেখা যায়, যার কারণে কুরবানি সহীহ হবে না, তাহলে সে পশুর পরিবর্তে অন্য আরেকটি পশু কিনে কুরবানি করতে হবে। আর সে ব্যক্তির ওপর কুরবানি যদি ওয়াজিব না হয়, তাহলে অবশ্য সে পশু দিয়েই কুরবানি করা যাবে। [ই'লাউস সুনান, ১৭/২৪০] তবে যদি কুরবানি করার সময় জবাইয়ের আগমুহূর্তে জবাই করতে গিয়ে কোনো ত্রুটি সৃষ্টি হয়, যেমন, ছুরির খোঁচায় চোখ নষ্ট হয়ে গেল, তাহলে তা দিয়ে কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। [ই'লাউস সুনান, ১৭/২৪০]