Qরাসূলুল্লাহ (সা) আবূ আয়ূব আনসারী (রা)-র দ্বিতল গৃহের কোন তলায় অবস্থান গ্রহণ করেন?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
রাসূলুল্লাহ (সা) উটনী পৃষ্ঠ থেকে নেমে আসেন। আবূ আয়ূব আনসারী (খালিদ ইবন যায়দ আন-নাজ্জারী আল-খাযরাজী) তক্ষুণি তাঁর সামানপত্র নামিয়ে বাসায় যান । রাসূলুল্লাহ (সা) এখানেই অবস্থান গ্রহণ করেন । আবূ আয়ূব আনসারী (রা) হুযূর আকরাম (সা)-এর মেহমানদারী, সেবা-যত্ন ও ভক্তি-সম্মান প্রদর্শনে কোন ত্রুটিই রাখেননি । রাসূলুল্লাহ (সা) আবূ আয়ূব আনসারী (রা)-র দ্বিতল গৃহের নীচতলায় অবস্থান গ্রহণ করেন। কিন্তু এতে রাসূলুল্লাহ (সা)-এর প্রতি অবমাননা হবে বিধায় তিনি তার নিজের ব্যবহৃত দ্বিতল রাসূল (সা)-এর জন্য ছেড়ে দিতে ইচ্ছে করেন । তিনি নীচ নেমে রাসূল (সা)-এর খেদমতে এ ব্যাপারে আর্জি পেশ করেন এবং ওপর তলায় অবস্থান নিতে অনুরোধ জানান । জওয়াবে তিনি বলেন : আবূ আয়ূব! আমি আমার ও আমার সাক্ষাৎপ্রার্থীদের পক্ষে নীচের তলায় অবস্থান অধিকতর সুবিধাজনক হবে বলে মনে করি ।
[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 214]Share This Question
Challenge a friend or share with your study group.