Single Choice Easy

Qআবূ আয়ূব আনসারী (রা)-র অবস্থা তেমন সচ্ছল ছিল?

ID: #16568 হিজরত সম্পর্কিত বাংলা কুইজ 206 views
Question Info
#16568Q ID
EasyDifficulty
হিজরত সম্পর্কিত বাংলা কুইজTopic

Choose the Best Option

Click any option to instantly check if you're correct.

  • A না
  • B হ্যাঁ
Correct Answer

Explanation

আবূ আয়ূব আনসারী (রা)-র অবস্থা তেমন সচ্ছল ছিল না। কিন্তু আজ স্বয়ং তাঁরই গরীবালয়ে হুযূর আকরাম (সা)-এর অবস্থানে তাঁর খুশীর অন্ত ছিল না । এই বিরল ও দুর্লভ সম্মান ও সৌভাগ্যের (আল্লাহ তা'আলা যা তাঁকে দান করেছিলেন) ১ কৃতজ্ঞতা প্রকাশে তাঁর ভাষা ছিল অক্ষম। প্রেম ও ভালবাসাই খেদমতের আদব শেখায় (অর্থাৎ প্রেমাস্পদের খেদমত কিভাবে করতে হবে তার জন্য কোন নিয়মনীতি শেখার দরকার হয় না, প্রেমাবেগই এর জন্য যথেষ্ট)। আবূ আয়ূব আনসারী (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ (সা)-এর রাত্রের খাবার তৈরি করে পাঠাতাম । খাবার শেষে ভোজ্য উচ্ছিষ্ট কিছু ফিরে আসলে আমি ও আমার স্ত্রী উম্মু আয়ূব তা রাসূল যেখানটায় মুখ লাগিয়ে খেয়েছেন সেখান থেকে খেয়ে নিতাম এবং বরকত হাসিল করতাম। রাসূল (সা) নীচতলায় থাকতেন আর আমরা থাকতাম ওপর তলায়। একবার পানি রাখার মশকটা ভেঙে যায়। ফলে আমি আর উম্মু আয়ূব আমাদের পরিধেয় একমাত্র চাদর দিয়ে গড়িয়ে পড়া পানি শুষে নিলাম যাতে তা কোনভাবে গলিয়ে নীচে অবস্থানরত আল্লাহ্র রাসূল (সা)-এর কষ্টের কারণ না হয় ।

[তথ্যসূত্র: নবীয়ে রহমত - সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম - সাইয়েদ আবুল হাসান আলী নদভী - আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী অনূদিত - পৃষ্ঠা নম্বর: 215]

Share This Question

Challenge a friend or share with your study group.

Related MCQ Questions