Qকুরআন ও হাদীসে "লাইলাতুল বারাআত"; পরিভাষাটি ব্যবহার করা হয়েছে কি?
Question Info
Choose the Best Option
Click any option to instantly check if you're correct.
Explanation
কুরআন ও হাদীসে কোথাও "লাইলাতুল বারাআত” পরিভাষাটি ব্যবহার করা হয় নি। সাহাবী-তাবিয়ীগণের যুগেও এ পরিভাষাটির ব্যবহার জানা যায় না। এ রাতটিকে হাদীস শরীফে "লাইলাতুন নিসফি মিন শা'বান" বা "মধ্য-শা'বানের রজনী" বলা হয়েছে। সাহাবী- তাবিয়ীগণের যুগের অনেক পরে এ রাতটিকে "লাইলাতুল বারাআত" বা "বিমুক্তির রজনী" বলে আখ্যায়িত করার প্রচলন দেখা দেয়। আমরা জানি, পরিভাষার বিষয়টি প্রশস্ত, তবে মুমিনের জন্য সর্বদা কুরআন-সুন্নাহ ও সাহাবীগণের ব্যবহৃত পরিভাষা ব্যবহার করাই উত্তম। সাধারণ পাঠকের সহজবোধ্যতার জন্য আমরা মাঝে মাঝে "শবে বরাত" বা "লাইলাতুল বারাআত” পরিভাষা ব্যবহার করলেও সাধারণভাবে আমরা এ গ্রন্থে "শবে বরাত” বুঝাতে "শাবান মাসের মধ্যম রজনী" বা "মধ্য-শাবানের রজনী" পরিভাষা ব্যবহার করব।
Share This Question
Challenge a friend or share with your study group.