দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ

Rumman Ansari   Software Engineer   2026-03-03 08:55:01   12  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়া হয়। এর একটিতে কবরের আজাব ও দাজ্জালের ফেতনা থেকে পানাহ চাওয়া হয়। হজরত আবু বকর সিদ্দিক (রা.) এর বরাতে হাদিসটি পাওয়া যায়।

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাছীরাওঁ ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ওয়ার হামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। 

অর্থ: হে আল্লাহ্! আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।’

একবার হজরত আবু বকর সিদ্দিক (রা.) আল্লাহর রাসুল (সা.) কাছে বললেন, আমাকে নামাজের মধ্যে পড়ার জন্য একটি দোয়া শিখিয়ে দিন। তখন তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাছীরাওঁ ওয়া লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। 

অর্থ হে আল্লাহ্! আমি নিজের উপর অনেক জুলুম করেছি। আপনি ছাড়া সে অপরাধ ক্ষমা করার আর কেউ নেই। আপনার পক্ষ থেকে আমাকে তা ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান।’(বুখারি হাদিস: ৮৩৪)

দোয়া মাসুরা কখন পড়তে হয়

নামাজের শেষ বৈঠকে প্রথমে আত্তাহিয়াতু, তারপর দরুদ শরিফ, সবশেষে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হয়। কোন কারণে দোয়া মাসুরা পড়তে না পারলে সমস্যা নেই।



"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"


Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.