✏️ Explanatory Question

ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বলতে কী বোঝায়?

👁 16 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে জানা যায়-যখন একটি বস্তু অপর বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন একই সঙ্গে দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর বিপরীত দিকে সমমানের বল প্রয়োগ করে। এই দুটি বলের একটিকে ক্রিয়া বললে অন্য বলটিকে বলা হয় প্রতিক্রিয়া।