✏️ Explanatory Question

বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের মান ও বেগের পরিবর্তনের মধ্যে কী সম্পর্ক জানা যায়?

👁 11 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় যে, কোনো বস্তুর ওপর যত বেশি মানের বল প্রয়োগ করা হবে, প্রতি সেকেন্ডে বস্তুটির বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণও ততই বেশি হবে। এও জানা যায় যে, বল যেদিকে ক্রিয়া করবে বস্তুটির ত্বরণও সেইদিকেই হবে।