✏️ Explanatory Question

হাতে ধরে থাকা কোনো বাটখারা হাতের ওপর বল প্রয়োগ করে। এক্ষেত্রে কোনো ত্বরণ সৃষ্টি হয় না কেন?

👁 18 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

বাটখারাটির ওপর পৃথিবীর অভিকর্ষজ বল ক্রিয়া করে। তাই হাতের ওপর রাখা বাটখারাটি তার ওজনের জন্য অর্থাৎ পৃথিবীর অভিকর্ষের টানে নীচের দিকে হাতের ওপর বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, হাতও বাটখারার ওপর সমমানের বল ওপরের দিকে প্রয়োগ করে। এই বল দুটি সমান ও বিপরীতমুখী হওয়ায় বাটখারার ওপর মোট ক্রিয়াশীল বলের মান শূন্য হয়। তাই হাতের ওপর রাখা বাটখারাটিতে কোনো ত্বরণ সৃষ্টি হয় না।