✏️ Explanatory Question

একটি ইটের টুকরোকে দড়ি দিয়ে বেঁধে তুমি ধরে আছ। ইটের টুকরোটি স্থির, কিন্তু নীচের দিকে তোমার হাত টান অনুভব করছে। i] ইটের টুকরোর ওপর কী কী বল ক্রিয়া করছে? ii] হাতের ওপর ক্রিয়ারত বল মাপবে কীভাবে? iii] ইটের টুকরোর ওপর অভিকর্ষজ বল ক্রিয়া করলেও ত্বরণ শূন্য হয় কেন?

👁 17 Views
📘 Detailed Answer
🟢 Easy
💡

Answer with Explanation

i] ইটের টুকরোর ওপর ওটির ওজন তথা অভিকর্ষজ বল নীচের দিকে ক্রিয়া করে এবং সুতোর দ্বারা ইটের ওপর নীচ থেকে ঠিক ওপরের দিকে ওজনের সমান মানের বল ক্রিয়া করে।
ii] স্প্রিং তুলাযন্ত্রের হুক থেকে ইটের টুকরোটিকে ঝুলিয়ে দিলে টুকরোটির ওজন অনুযায়ী তুলাযন্ত্রটির স্প্রিং-এর দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে। ফলে সূচকটি চিহ্নিত স্কেলের যে পাঠটিকে নির্দেশ করবে সেটিই হবে টুকরোটির ওজন। আবার নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে সুতোও ইটের ওপর নীচ থেকে উপরের দিকে ইটের ওজনের সমান মানের বল প্রয়োগ করছে যা হাতের ওপর ক্রিয়ারত বল। এভাবেই টুকরোটির ওজন থেকে হাতের ওপর ক্রিয়ারত বলের মান পরিমাপ করতে হবে।
iii] সুতোয় বাঁধা ইটের টুকরোর ওপর অভিকর্ষজ বল নীচের দিকে ক্রিয়া করে অর্থাৎ ইটের টুকরোটি সুতোর ওপর নীচের দিকে একটি বল প্রয়োগ করছে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে সুতোও ইটের ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। ফলে ইটের ওপর মোট ক্রিয়াশীল বল শূন্য হয়। তাই অভিকর্ষজ বল ক্রিয়া করা সত্ত্বেও ইটের ত্বরণ শূন্য হয়।