✏️ Explanatory Question
"For all" ধরনের query সমাধানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অপারেশন।
Division operation (÷) দুটি relation R এবং S-এর উপর প্রয়োগ করা হয়, যেখানে S-এর সব attribute R-এ আছে। ফলাফলে শুধু সেই tuple আসবে R থেকে, যা S-এর সব value-র সাথে সম্পর্কিত।
R ÷ S
Enrolled (StudentID, CourseID):
| StudentID | CourseID |
|---|---|
| S1 | C1 |
| S1 | C2 |
| S2 | C1 |
| S3 | C1 |
| S3 | C2 |
Courses (CourseID):
| CourseID |
|---|
| C1 |
| C2 |
Query: কোন কোন student সব course-এ enroll করেছে?
Result = Enrolled ÷ Courses
Output:
| StudentID |
|---|
| S1 |
| S3 |