✏️ Explanatory Question
টেবিলের গঠন পরিবর্তনের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ SQL কমান্ড।
ALTER কমান্ড দিয়ে existing টেবিলের structure পরিবর্তন করা যায় — যেমন column যোগ করা, বাদ দেওয়া, modify করা বা constraint বদলানো।
-- নতুন column যোগ
ALTER TABLE Student ADD email VARCHAR(50);
-- column-এর data type পরিবর্তন
ALTER TABLE Student MODIFY name VARCHAR(100);
-- column বাদ দেওয়া
ALTER TABLE Student DROP COLUMN email;
-- Foreign key যোগ
ALTER TABLE Employee
ADD FOREIGN KEY (dept_id) REFERENCES Department(dept_id);