উত্তর ঃ মদীনা হতে বেরিয়ে যখন সৈন্যদের খোঁজ খবর নেয়া হলো, তখন স্বল্প বয়সীদেরকে ফেরত পাঠান হলো। কিন্তু তাঁদের মধ্যে জিহাদী প্রেরণা ও উৎসাহের এমন অবস্থা ছিলো যে, রাফে ইবনে খাদীজ (রা.) কে যখন বলা হলো- তোমার বয়স কম, তুমি ফিরে যাও, তখন তিনি পায়ের পাতার উপর ভর করে দাঁড়ালেন। যাতে তাকে উঁচু দেখা যায়। তার এ অবস্থা দেখে তাঁকে জিহাদে শরীক করা হলো। তাঁর সমবয়সী হযরত সামুরা ইবনে জুন্দাব (রা.) এটা দেখে আরয করলেন, আমি তো কুস্তিতে রাফে'কে পরাস্ত করে দেই। তাঁকে যদি জিহাদে নেয়া হয় তাহলে আমাকেও নিতে হবে। তাঁর কথা অনুযায়ী উভয়কে কুস্তি প্রতিযোগিতায় লাগান হলো ।
সামুরা রাফে'কে ধরাশায়ী করলেন। সুতরাং তাঁকেও জিহাদে নেয়া হলো। -তারিখে তাবারী: ৩য় খন্ড।
যারা বলে তলোয়ারের জোরে ইসলাম প্রসার লাভ করেছে তারা এ সকল আত্মোৎসর্গের ঘটনা দেখেও কি তাদের অপবাদের ব্যাপারে লজ্জিত হবে না?