✏️ Explanatory Question
উত্তর ঃ মোটকথা নবী করীম (সা.) রণক্ষেত্রে পৌঁছে সৈন্য বিন্যস্ত করলেন । উহুদ পাহাড়টি ছিলো পিছনের দিকে। সেদিক থেকে শত্রু হামলার আশংকা ছিলো। তাই নবী করীম (সা.) পাহাড়ের নিকট পঞ্চাশ জনের একটি গ্রুপকে পাহারার জন্য নিযুক্ত করলেন এবং বললেন- মুসলমানদের জয়-পরাজয় যাই হোক না কেন; তোমরা স্বীয় স্থান হতে সরবে না।