১. শব্দের বিভিন্ন ধরনের আকার আকৃতি ও রংয়ের জন্য বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা যায়।
২. সেলের সাইজ পরিবর্তন করে শব্দ বা সংখ্যাকে সেলের যে কোনো স্থানে স্থাপন করা যায়।
৩.কোন নির্দিষ্ট সেল বা কোনো Drawing কিংবা কোনো নির্দিষ্ট Topic এর উপর সাত (৭) রকম বর্ডারব্যবহার করা যায় ।
৪. সেল, রেঞ্জ, কলাম বা সারি কিংবা কোনো Topic কে নির্দিষ্ট এরিয়াতে স্থাপন করে এতে বিভিন্ন Shade দেওয়া যায়।
৫. নিজের ইচ্ছামতো পিকচার তৈরি করে ব্যবহার করা যায়।
৬. বিভিন্ন ধরনের চার্ট তৈরি করে এতে লিজেন্ড, লেখা, তীর, প্যাটার্ন ও বিভিন্ন ধরনের Symbol ব্যবহার করা যায়।
৭.স্প্রেডশিটের সাথে অডিও/ভিডিও যুক্ত করা যায়।
৮. একটি পূর্ণাঙ্গ ডেটাকে বিভিন্ন Sub-data তে ভাগ করা যায়।
৯. তাৎক্ষণিকভাবে চার্টের ভিউ দেখে পরিবর্তন করা যায়।
১০. সংক্ষিপ্ত বা ওয়ার্কশিটের নির্দিষ্ট অংশের জুম নেওয়া যায়।